জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও সার্টিফিকেট বাণিজ্যের বিস্তর অভিযোগ


মো:মিজানুর রহমান শাহীন 

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইলেকট্রিক্যাল ট্রেডের খণ্ডকালীন প্রশিক্ষক শাহরিয়ার রশিদ অন্তরের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, সার্টিফিকেট বাণিজ্য, প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা, দায়িত্বহীনতা, কাঁচামাল সংক্রান্ত অনিয়ম, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ ও সিনিয়র কর্মকর্তাদের প্রতি অসৌজন্যমূলক আচরণসহ একাধিক অভিযোগ উঠেছে।
এ সম্পর্কিত অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বললেও তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করিমগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী পরিচয়ে উল্টো টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের প্রতি অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানা গেছে।
প্রতিষ্ঠান সূত্র জানায়, গত ১৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পরিদর্শনকালে অন্তর বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করেন। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষণার্থীদের জন্য কাঁচামাল ক্রয় ও সরবরাহসংক্রান্ত ব্যয়ে অফিসিয়াল ইমেইলে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠার ও কর্মকর্তাদের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ফলাফলের নথিতে দেখা যায়, এপ্রিল-জুন ২০২৫ সেশনে অন্তরের ট্রেডে ২৯ জনের মধ্যে কম্পিটেন্ট হয়েছে মাত্র ৯ জন। যা প্রতিষ্ঠানের গড় মানের তুলনায় অনেক কম।
টিটিসির একজন সিনিয়র প্রশিক্ষক মন্তব্য করেন, এমন কম্পিটেন্সি রেট শুধু প্রশিক্ষণার্থীদের নয়, প্রশিক্ষকের দক্ষতা ও মনোযোগকেও প্রশ্নবিদ্ধ করে।
শাহরিয়ার রশিদ অন্তর ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেরিত একটি ইমেইলে ইলেকট্রিক্যাল ট্রেডের ইনস্ট্রাক্টর ও ট্রেড ইনচার্জ মিজানুর রহমানকে যোগ্যতাহীন, মানহীন, অদক্ষ বলাসহ গালিগালাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এমন ভাষা ব্যবহার করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন ।
সাম্প্রতিক প্রশিক্ষণ শেষ করা রবিউল আউয়াল বলেন, আমি এখানে প্রশিক্ষণে আসলে অন্তর স্যার ১০ হাজার টাকা দাবি করে বলে আপনার কিছুই করতে হবে না আমি সার্টিফিকেটের ব্যবস্থা করে দেব। এছাড়া তার ব্যক্তিগত একটি প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হতে জোর করেন। পরে আমি রাজি হইনি।
কাটাবড়িয়া এলাকার হোটেল ব্যবসায়ী আ. রাশিদ বলেন, অন্তর ছেলেটা টিটিসিতে চাকরি করার সুবাদে পাসপোর্টের দালালি, সার্টিফিকেট বাণিজ্য, নিজের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের নিয়ে যাওয়া কাজ করছে। এতে টিটিসির মতো সরকারি প্রতিষ্ঠানের বড় ক্ষতি হচ্ছে।
অন্য এক স্থানীয় জানান, অন্তন এনসিপির নেতা। অধ্যক্ষ, পরিচালক তার কাছে কিছুই না। সে প্রকাশ্যে বর্তমান সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। প্রিন্সিপালকে নিয়েও বাহিরে সমালোচনা করে। বলে, প্রিন্সিপালকে না সরালে তার শান্তি নেই।
মহিনন্দন ইউনিয়নের সৌদি আরব ফেরত প্রবাসী মো. কামরুজ্জামান সজিব মিয়া বলেন, আমি টিটিসিতে ট্রেনিং করতে গেলে ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষক অন্তরের সাথে পরিচয় হয়। তার কাছে ভালো ভিসা বলে আমাকে অফার করে এবং ভিসা বাবদ ৭ লক্ষ টাকা দিতে বলে। অন্তর যেহেতু টিটিসিতে চাকরি করে আমিও তাকে বিশ্বাস করে ৭ লক্ষ টাকা দিলে সে আমাকে বিদেশ পাঠিয়েছে ঠিকই কিন্তু তার কথা আর কাজের কোনো মিল ছিল না! তিনমাস পর আমাকে দেশে ফিরে আসতে হয়েছে। এখন আমি ১০ লক্ষ টাকার ঋণ মাথায় নিয়ে ঘুরছি।
অন্তরের এলাকার বাসিন্দা রেজাউল কবির রেজা বলেন, অন্তরের বাবা করিমগঞ্জের পরিচিত কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন এবং যুদ্ধপরাধ মামলার সাক্ষী ছিলেন। হতে পারে অন্তরও তার বাবার মতো প্রতিবাদী হওয়ার চেষ্টা করছে। না হলে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আবার সরকারের সমালোচনা করে এটা কেমন বিষয়!”
অভিযোগের বিষয়ে শাহরিয়ার রশিদ অন্তর বলেন, আমি কোনো সরকারি চাকরি করি না যে, সরকারি চাকরি বিধির পরিপন্থী কোনো কাজ করেছি। আমি যে আইডি দিয়ে সমালোচনা করেছি, সেটা আমার রাইটস আছে। বর্তমানে সেই ফেসবুক আইডিটি ডিজেবল করা আছে। সার্টিফিকেট বাণিজ্যের কথা সঠিক নয়। কাউকে বিদেশ পাঠিয়েছি সেটার প্রমাণ থাকলে নিউজ করুন।
এ বিষয়ে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মো. জাভেদ রহিম বলেন, তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা মিললে তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি ঠিকভাবে জবাব দিতে পারেননি। পরে আমি বিএমইটির পরিচালক বরাবর চিঠি পাঠিয়েছি। প্রতিষ্ঠানের স্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

1

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

2

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

3

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

4

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

5

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

6

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

7

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

8

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

9

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

10

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

11

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

12

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

13

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

14

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

15

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

16

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

17

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

18

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

19

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

20