জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

মোঃরতন রহমান খান 

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরী গ্রামে এক দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে।

২৯ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ভোর চার টার দিকে গ্রামের কৃষক মোঃ হাদিস মিয়ার গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র।
চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানা যায় স্হানীয় সূত্রে।
​​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো হাদিস মিয়া তার পালিত গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমাতে যান। রাত ৪টার দিকে চোরচক্র গোয়ালঘরের তালা ভেঙে গোয়াল ঘরের ভেতরে প্রবেশ করে ৪টি বড় গরু নিয়ে যায়। ভোরবেলা ভুক্তভোগী হাদিস মিয়া তার গোয়াল ঘরে থাকা গরুগুলোকে ঘাস দিতে গিয়ে দেখতে পান দরজার তালা খোলা, গোয়াল ঘর শূন্য। ​ক্ষতিগ্রস্ত কৃষকের চিৎকার ও আহাজারি আর্তনাদ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। গোয়াল ঘর শুন্য দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মোঃ হাদিস মিয়া। তিনি বলেন- “আমার আয়ের প্রধান উৎস ছিল এই গরুগুলো। এই ৪টি গরুর দাম প্রায় চার লক্ষ টাকা। এক রাতেই আমার সব শেষ হয়ে গেল। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং আমার গরুগুলো উদ্ধারের দাবি জানাচ্ছি।”
​এলাকাবাসীর উদ্বেগ এই চুরির ঘটনায় পেরী গ্রামসহ আশেপাশে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান- সম্প্রতি এলাকায় চুরির উপদ্রব বেড়েছে। কৃষকরা তাদের গবাদিপশু নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয় কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

1

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

2

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

3

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

4

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

5

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

6

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্

7

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

8

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

9

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

10

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

11

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

12

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

13

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

14

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

15

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

16

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

17

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

18

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

19

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

20