জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম।।

কুড়িগ্রামের রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের চর রাজিবপুর কারিগরপাড়া গ্রামে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৬ সেপ্টেম্বর, পবিত্র ১২ রবিউল আউয়াল শনিবার সকালে রাজিবপুর ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেমে দ্বীন মৌলানা মো. আব্দুল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মো. নুর উদ্দিন এবং মৌলভী আমিনুল ইসলাম। এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর দয়া, শান্তি, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের দিকগুলো তুলে ধরেন। তাঁরা বলেন, বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির জন্য রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শ আজও আমাদের জন্য দিশারী। বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সবাই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মোনাজাত করেন।
উল্লেখ্য, দিনব্যাপী বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে রেলওয়ে স্টেশনের নকশার কাজ সম্পন্ন যাওয়া যাবে উপ সাগরী

1

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

2

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

3

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

4

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

5

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

6

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

7

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

8

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

9

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

10

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

11

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

12

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

13

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

14

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

15

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

16

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

17

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

18

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

19

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

20