জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল


একরামুল ইসলাম
তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে’  ”লিডার আসছে” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত যশোর এর স্থল বন্দর বেনাপোল  শহর। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল বলফিল্ড থেকে শার্শা -১ আসন এর ধানের শীষের মনোনায়ন প্রাপ্ত প্রার্থী মফিকুল হাসান   তৃপ্তির নেতৃত্বে  হাজার হাজার নারী-পুরুষের হাতে ছিল তারেক জিয়া,খালেদা জিয়া ও জিয়াউর রহমান এর  ছবি সম্বলিত প্লাকার্ড আর ফেস্টুন। হাজার হাজার মানুষের উল্লাস বাধা জোয়ারে যোগ দিতে থাকে সাধারণ পথচারীরাও। সতের বছরের জেল জুলুম জ্বালা যন্ত্রনা ভুলে মানুষ উল্লাসে ফেটে পড়ে। বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে আনন্দ মিছিলটি সমাপ্ত শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে যশোর ৮৫ শার্শা-১ আসন এর সাবেক সংসদ সদস্য এবং বর্তমান ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে ধানের শীষ এর কান্ডারী মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমান এর নেতৃত্বে আগামীর বাংলাদেশ নিরাপদ, গনতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন তারেক রহমন এর রাজনৈতিক দুরদর্শিতা গনতন্ত্রে অটল বিশ্বাস এবং জনগনের প্রতি দায়বদ্ধতা দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ভুমিকা রাখবে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যবর্তন করলে জনস্রোতে ভেসে যাবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র।

তিনি আরো বলেন দীর্ঘ ১৭ টি বছর ধরে দেশে গনতন্ত্র ভোটধিকার ও আইনের শাসন ক্ষুন্ন হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো দুর্বল হয়ে পড়েছে এবং সাধারন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই বাস্তবতায় দেশে একটি শক্তিশালী দুরদর্শী ও গনতান্ত্রিক নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে। তারেক রহমান সেই নেতৃত্ব দেওয়ার পুর্ণ সক্ষমতা রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মোনায়েম হোসেন ও আতাউর রহমান,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।


তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে  আনন্দ মিছিল এর আয়োজন করেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

1

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

2

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

3

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

4

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

5

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

6

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

7

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা

8

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

9

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

10

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

11

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

12

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

13

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

14

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

15

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

16

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

17

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

18

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

19

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

20