গোবিন্দগঞ্জ পয়েন্ট রেলগেটের পাশে রেল কালভার্ট এবং পয়েন্ট ছাতক রোড সিএমবির একটি কালভার্ট দিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টের প্রায় ৮০% পানি নিষ্কাশন হয়। ঐ দুই কালপাট বন্ধ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী নজরুল ইসলাম, হাজী আমির উদ্দিন সাহেব সহ সিএনজি শ্রমিক এবং বিভিন্ন ব্যবসায়ীগণ রেলের ঠিকাদারকে বলা হলে ঠিকাদার এসে দেখে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের ড্রেনটা একটু ক্লিয়ার করে দিয়েছেন তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে সিএমবি এবং রিয়েল কর্তৃপক্ষ
সবাই মিলে স্থায়ী সমাধানের কোন বিকল্প নাই এটাই সবাই মনে করেন।