জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

 মোঃ রাতুল হাসান লিমন

জাতীয় নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের মানুষ তা মেনে নেবে না। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। ফয়জুল করীম বলেন, “যারা দীর্ঘদিন নির্বাচন ঘিরে নানা বক্তব্য দিয়েছেন, এখন তারা সেই বিষয় থেকে সরে যাচ্ছেন। মাঠপর্যায়ের পরিস্থিতিতে তারা চাপে আছে। জনগণ আর অনিয়ম, চাঁদাবাজি বা বিদেশে অর্থ পাচারকারীদের প্রশ্রয় দিতে প্রস্তুত নয়।” তিনি আরও বলেন, “ভোটে কারচুপি, রাতের অন্ধকারে ভোট নেওয়া কিংবা পেশিশক্তির ব্যবহার—এসব অভিজ্ঞতা জনগণ বহুবার দেখেছে। এবার দেশবাসী একটি স্বচ্ছ ও ন্যায়সংগত নির্বাচন চায়, যেখানে অর্থবল বা প্রভাব নয়; সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত হবে।” আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই ভোটে মানুষ ইসলামী মূল্যবোধের পক্ষে বা বিপক্ষে—দুই ধারায় বিভক্ত হবে। একজন এমপি শুধু উন্নয়নকর্মের দায়িত্বে নেই; রাষ্ট্রের কোন নীতিতে চলবে তা নির্ধারণ করাও তার বড় দায়িত্ব। ইসলামপন্থী প্রতিনিধিরা দেশের মৌলিক স্বার্থে কাজ করবেন।” সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা ইসমাঈল সিরাজি, মাওলানা মো. দ্বীন ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম ও সুলতান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

1

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

2

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

3

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

4

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

5

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

6

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

7

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

8

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

9

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

10

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

11

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

12

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

13

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

14

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

15

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

16

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

17

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

18

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

19

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

20