কক্সবাজার ৬নং জেটিঘাট হয়ে মহেশখালী গোরকঘাটা জেটিঘাট ও মহেশখালী আদিনাথ জেটিঘাটে স্পিডবোট, গামবোট ও কাটের বোটে যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মহেশখালী উপজেলা প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী উপজেলা প্রশাসন, মহেশখালী - কক্সবাজার।
২৯শে ডিসেম্বর ২০২৫ ইং সোমবার সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিম।
এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, কোস্ট গার্ডের প্রতিনিধি, সহকারী কমিশনার (ভূমি) আবুজাফর মজুমদার, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, বিআইডব্লিউটিএর প্রতিনিধি, কক্সবাজার জেলা পরিষদের প্রতিনিধি, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারীসহ ঘাট ইজারাদার ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
সভায় যাত্রী নিরাপত্তা, নিয়ম-শৃঙ্খলা ও নৌপথে চলাচল আরও সুশৃঙ্খল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা করা হয়।