জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া ও মোনাজাত

মোরসালিন ইসলাম


নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (৩১ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুই হাত তুলে মোনাজাতে অনবরত কেঁদেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। শুধু তাই নয়, নেতাকর্মীদের শোক আর কান্নায় এক আবেগঘন পরিবেশে পরিণত হয় দোয়া মাহফিলে। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত মোনাজাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন সবাই।
মোনাজাতে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সহ-সভাপতি বেলায়েত হোসেন বিলু,কৃষক দলের সাধারন সম্পাদক মোরশেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোনায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক,ওলমা দলের সভাপতি আব্দুল মান্নান,কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিনারুল ইসলাম,ইউনিয়ন যুবদলের নেতা বাদশাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, খালেদা জিয়া আমাদের কাছে শুধু দলীয় নেত্রীই নন, তিনি ছিলেন মায়ের মতো। তার সৎ সাহস, ত্যাগ আর সংগ্রাম আমাদের রাজনীতিতে পথ দেখিয়েছে। আজ তাকে হারিয়ে আমরা অভিভাবকহীন।
তারা আরও বলেন, খালেদা জিয়াকে গণতন্ত্রের মা ডাকা হতো। কারণ তিনি ছিলেন আপসহীন নেত্রী। তাকে হারানোর ক্ষতি কোনোভাবেই পূরণীয় নয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

1

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

2

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মু

3

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

4

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

5

সাপাহারে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা অনুষ্ঠিত

6

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

7

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

8

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

9

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

10

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

11

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

12

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

13

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

14

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

15

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

16

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

17

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

18

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

19

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

20