Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  মোঃ মশিউর রহমান

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ই-ট্রাফিক প্রসিকিউশন ও জরিমানা আদায় প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে দিনাজপুর পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।
কর্মশালায় জানানো হয়, পূর্বে দিনাজপুর জেলা ও দেশের অন্যান্য মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে প্রসিকিউশন প্রদান করা হলে ট্রাফিক পুলিশ কর্তৃক ব্যবহৃত POS মেশিন ও সফটওয়্যারের মাধ্যমে শুধুমাত্র UCB ব্যাংকের ‘upay’ অ্যাপ ব্যবহার করে জরিমানা পরিশোধ করা যেত। এতে সাধারণ জনগণকে upay অ্যাপের এজেন্ট পয়েন্ট খুঁজে পেতে নানা ভোগান্তির সম্মুখীন হতে হতো।
বর্তমানে POS মেশিনের সফটওয়্যার আপগ্রেডের ফলে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার করে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে। এ ব্যবস্থার মাধ্যমে বিকাশসহ বিভিন্ন মোবাইল ওয়ালেট, ২১টি অনলাইন ব্যাংকিং অ্যাপ, দেশের প্রায় সকল ব্যাংকের ভিসা, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (NPSB)-এর আওতাভুক্ত মোট ৫৬টিসহ সর্বমোট ৭৮টি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জরিমানা পরিশোধ করা যাবে।
এছাড়াও আদায়কৃত সকল জরিমানার অর্থ কমিউনিটি ব্যাংকের Q-Cash পেমেন্ট চ্যানেল ব্যবহার করে যথাযথ প্রক্রিয়ায় সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। ফলে অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস আটক রাখার প্রয়োজন আর থাকবে না, যা জনভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল হালিমসহ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

1

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

2

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

3

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

4

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

5

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

6

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

7

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

8

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

9

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

10

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

11

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

12

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

13

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

14

১৪ই ডিসেম্বর কলমে

15

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

16

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

17

বিলুপ্তির পথে গরুর হাল

18

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

19

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

20