জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি

এস এম মামুন 

যশোরে শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কনকনে ঠাণ্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও ছিন্নমূল জনগোষ্ঠী। শীতের প্রকোপে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
যশোর আবহাওয়া অফিস জানায়, উত্তরাঞ্চল থেকে বয়ে আসা শীতল বাতাসের কারণে তাপমাত্রা আরও কমে যেতে পারে। আগামী কয়েকদিন রাত ও ভোরে শীতের তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রচণ্ড শীতে শিশু ও বয়স্কদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগের ঝুঁকি বাড়ছে। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
শীতের তীব্রতা মোকাবিলায় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

1

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

2

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

3

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

4

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

5

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

6

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

7

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

8

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

9

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

10

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

11

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

12

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

13

ফুলবাড়ীতে ১০ টির ও অধিক হিন্দু পরিবারসহ বিভিন্ন দলের কর্মীদে

14

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

15

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

16

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

17

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে সালথার চাষিরা

18

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

19

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

20