জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

 

মোয়াজ উদ্দিন

বগুড়ার ধুনট উপজেলার নাংলু গ্রামে বাঙ্গালী নদী ও বালুয়া খালের তীব্র ভাঙনে ফসলি জমি, বসতবাড়ি ও বাস্তভিটা বিলীন হওয়ার উপক্রম হয়েছে। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন করেছেন।
গতকাল শুক্রবার সকালে নিমগাছি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ নাংলু গ্রামের বাঙ্গালী নদী ও নাংলু বালুয়া খালের সংযোগস্থলে ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন আয়োজন করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নিমগাছি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল বাছেদ, মো. আব্দুর রউফ, মো. আইয়ুব আলী, মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
বক্তারা জানান, বাঙ্গালী নদী ও বালুয়া খালের সংযোগস্থলে অস্বাভাবিক হারে নদী ভাঙন শুরু হয়েছে। এর ফলে ধানের জমি, মরিচের আবাদি জমি, বসতবাড়ি—সবই নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে এলাকার ৪০–৫০টি বাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে। শুধু জাহিদুল ইসলামের জমি থেকেই প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে চলে গেছে।
নদী ভাঙনরোধে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদনও দেওয়া হয়েছে। গ্রামবাসীর দাবি, ভয়াবহ ভাঙনে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আরও ১০০ থেকে ১৫০ বিঘা জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা দ্রুত ভাঙনকবলিত স্থানে জরুরি ভিত্তিতে তীর সংরক্ষণে ব্লক, জিও ব্যাগ বা যেকোনো কার্যকর স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

1

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

2

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

3

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

4

নোয়াখালী ২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন জয়নুল আবেদীন

5

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

6

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

7

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

8

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

9

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

10

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

11

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা

12

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

13

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

14

মহাদেবপুরে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর

15

এলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

16

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

17

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

18

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

19

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

20