জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

আশরাফ
ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। বুধধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারীদের মধ‍্যে সংঘর্ষে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর পাটগুদাম এলাকার এসডিজি ভবনের বাসিন্দা। তার বাবা মো. সাইদুল হক টিসিবিতে চাকরি করেন এবং মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষিকা।  
নিহতের বাবা সাইদুল হক বলেন, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। ঘটনাস্থলের সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে আমার ছেলের খুনিদের বিচার করা হোক। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি জানান, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ‍্যে বিরোধের জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

1

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম

2

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ

3

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

4

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

5

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

6

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

7

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

8

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

9

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

10

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

11

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

12

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

13

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

14

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

15

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

16

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

18

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

19

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

20