জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

মোহাম্মদ আবু মুছা 
পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায়, নাতনির দুষ্টুমি থামাতে বাধা দেওয়ায় এক বৃদ্ধ শ্বশুরকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে তার পুত্রবধু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাদা মাটি নিয়ে খেলার সময় নাতনিকে বাধা দেন শ্বশুর মন্নান হাওলাদার (৯০)। এতে নাতনি কেঁদে উঠলে তার মা রিমা বেগম উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে বৃদ্ধ শ্বশুরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মন্নান হাওলাদারকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের হাঁটুর নিচে ফেটে গুরুতর জখম হয়েছে।
আহত মন্নান হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ছেলে ঢাকায় থাকে, আর পুত্রবধু রিমা বাড়িতে থাকে। নাতনি কাদা মাটিতে খেলে বাধা দিলে সে আমার ওপর রেগে গিয়ে মারধর করেছে। ছেলেকে জানালে সে বিচার করবে বলে জানিয়েছে।অভিযুক্ত রিমা বেগম ঘটনার পর আত্মগোপনে রয়েছেন। তার বক্তব্য জানা সম্ভব হয়নি।।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

1

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

2

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

3

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

4

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

5

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

6

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

7

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

8

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

9

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

10

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

11

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

12

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

13

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

14

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

15

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

16

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

17

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

18

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

19

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

20