Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খ,ম,জায়েদ হোসেন 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় চেইন চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে ২১ ডিসেম্বর(রবিবার) উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে  ।

নিহত যুবকের নাম শাহীন ভূঁইয়া (২২)। তিনি ওই গ্রামের আক্তার ভূঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার রূপার চেইন চুরির সন্দেহে মধ্যপাড়া এলাকার রাস্তা থেকে জোরপূর্বক বাড়িতে  ধরে নিয়ে আটক করে মারধর করা হয় শাহীন ভুঁইয়াকে । এক পর্যায়ে শাহীন গুরুতর আহত হলে অভিযুক্তরা তাকে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহীন ভূঁইয়াকে উদ্ধার করে পাশ্ববর্তী সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে   কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ  ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবার সুত্রে জানাযায়,নিহত শাহীন ভুঁইয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর কাউতলী এলাকায় একটি ভাঙারি দোকানে ফেরিওয়ালার কাজ করতো। রবিবার ব্রাহ্মণবাড়ীয়া থেকে নিজ বাড়িতে আসার পথে মধ্যপাড়া এলাকায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে।

নিহতের বাবা আক্তার  ভুঁইয়া বলেন, "

দুইদিন আগে আরাফাত আলীর ভাতিজা আসমত আলীর ছেলে মিলনের নাতির একটি রুপার চেইন হারিয়ে যাওয়ার ঘটনার জেরে চোর সন্দেহ করে আমার ছেলেকে  ধরে নিয়ে মেরে  হত্যা করা হয়।" আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

চাতলপাড়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম বলেন,"শুনেছি  রুপার চেইন চুরির মত একটি তুচ্ছ ঘটনার অভিযোগে এলাকায়  খুনের ঘটনা ঘটেছে, অভিযোগটিও  আবার সন্দেহাতীতভাবে প্রামানিত নয়। কষ্ট হচ্ছে,ব্যাক্তিগত সমস্যার কারনে আমি নিয়মিত এলাকায় না থাকায় সাম্প্রতিক  সময়ে দুই একটি  অনাকাঙ্ক্ষিত  ঘটনায় আমি প্রত্যাশিত ভুমিকা  রাখতে পারিনি। "

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।"

 



 



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বামনায় অভিভাবক সমাবেশ ও গুণীজন সম্মেলন অনুষ্ঠিত

1

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

2

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

3

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

4

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

5

ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ পালিত

6

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

7

নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গ

8

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জাম

9

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

10

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

11

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

12

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

13

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

14

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

15

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

16

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

17

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

18

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

19

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

20