চায়ের দোকানের (টি–স্টল) নাম যদি হতো প্রীতিলতা, ছায়াবীথি, বনলতা! হতো না এটাই হয়েছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। রাস্তার পাশে ভালুকা উপজেলা প্রশাসন ও পৌরসভা তত্ত্ববধানে এসব বাহারি নামের টি-স্টল চোখে পড়বে ময়মনসিংহের ভালুকায়। যানবাহন ও জনসাধারণের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহাসড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ করে সেই দোকানিদের পুনর্বাসনের অংশ হিসেবে নান্দনিক টি-স্টলগুলো হস্তান্তর করেছে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ সাহেবের উদ্দ্যেগে ভালুকা উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকায় গড়ে ওঠা অস্থায়ী চায়ের দোকানগুলো যানজট ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থে সেই দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং ফুটপাত রাস্তা করে দুইপাশে বৃক্ষরোপন করা হয়। উচ্ছেদ হওয়া দোকানিদের বিনা মূল্যে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। হস্তান্তরের আগে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে ছোট ছোট দোকান সারিবদ্ধ করে সাজানো হয়।
দোকানগুলোর নাম দেওয়া হয়েছে নীলাম্বরী, সুহাসিনী, মেঘমালা, বনলতা, নীহারিকা, তিথিডোর, চারুদ্বীপ, গুঞ্জরণ, উড়োচিঠি, অনামিকা, ক্যামেলিয়া, প্রীতিলতা, ছায়াবীথি, নিকেতন। ছোট্ট দোকানগুলোকে তুলে দেওয়া হয়েছে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত দোকানিদের।মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে এলাকার ২৬ জনের মধ্যে দোকানগুলো হস্তান্তর করেন। তবে এই দোকান গুলো বিনামূল্যে দেওয়া হয়নি, উপজেলা নির্বাহী অফিসার এক ফেসবুক পোস্টে ঘোষণা দেন, দোকানগুলো বিনা মূল্যে দেওয়া হচ্ছে না। দোকান পেতে হলে মানতে হবে শর্ত, দোকানদারকে দুটি ফুলের টব কিনতে হবে, একটি ডাস্টবিন কিনতে হবে এবং চারপাশ পরিষ্কার রাখার চুক্তি করতে হবে, তবেই দোকানি একটি দোকান পাবেন।
দোকান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জায়েদা ফেরদৌসী, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। ইউএনও হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘উচ্ছেদের পর দোকানিরা বেকার হয়ে পড়েন। মানবিক দিক বিবেচনায় তাঁদের পুনর্বাসনের জন্য দোকানগুলো দেওয়া হয়েছে। তাঁরা যেন এসব দোকান পরিচ্ছন্ন রাখেন, সাজিয়ে-গুছিয়ে পরিচালনা করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’
দোকান পাওয়া ব্যবসায়ীরা বলেন, ‘নিজের দোকানটি ভাঙায় বিপাকে পড়েছিলাম। দোকানের ডাস্টবিন, ফুলের টব ও পরিষ্কার রাখার কথা দিয়ে আজ নতুন একটি দোকান পেয়েছি। দোকান পেয়ে ভাল লাগছে।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার এর এমন উদ্যোগ কে সবাই সাধুবাদ জানিয়ে প্রসংশায় বাসাচ্ছেন। অনেকে এমনটাও মন্তব্য করছেন যে ভালুকার ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
মন্তব্য করুন