জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা শুরু

গাজী মাহমুদ পারভেজ 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু, অবাধ ও নিরাপদ রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলাজুড়ে মোট ৫২টি ভোটকেন্দ্রে শতভাগ সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১১টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কেন্দ্রগুলোতেও দ্রুত সময়ের মধ্যে ক্যামেরা স্থাপন শেষ করে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ও দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচনী নিরাপত্তা আরও জোরদার করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন,
“ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি নির্বাচনী পরিবেশকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তুলবে।”

তিনি আরও জানান, জুলাই সনদ অধ্যাদেশের সংস্কার কার্যকর করার লক্ষ্যে অনুষ্ঠিতব্য গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে গণভোটের গুরুত্ব তুলে ধরতে সভা-সমাবেশ, লিফলেট বিতরণ ও বিভিন্ন ধরনের গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,
“গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের মতামতের ওপর ভিত্তি করেই সংস্কার কার্যকর হবে। তাই সবাইকে সচেতন করতে আমরা নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্যভিত্তিক প্রচারণা চালাচ্ছি।”

স্থানীয় সচেতন মহলের অভিমত, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও গণভোটে জনসম্পৃক্ততা বৃদ্ধির এই উদ্যোগ গজারিয়ায় একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মনে করেন, এ ধরনের আধুনিক ও অংশগ্রহণমূলক পদক্ষেপ ভোটারদের আস্থা বাড়াবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

1

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

2

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

3

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

4

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

5

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

6

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

7

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

8

মহাদেবপুরে যৌথ বাহিনীর অভিযান

9

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

10

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

11

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

12

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

13

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

14

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

15

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

16

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

17

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

18

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

19

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

20