জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

রাসেল শেখ

 "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা"— এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোহাম্মদ আবুল হাছানাত তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতি একটি দেশের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। আমরা মুকসুদপুরে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। দুর্নীতি প্রতিরোধ শুধু আইন প্রয়োগে সম্ভব নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, সততার মানসিকতা এবং পরিবার থেকে সৎ জীবনধারার শিক্ষা। আজকের তরুণরাই দুর্নীতিমুক্ত বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই প্রতিটি প্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একতাবদ্ধ হয়ে এই দুষ্টাচার নির্মূল করতে হবে।
সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবরের সঞ্চালনায় মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার এসআই রাসেল খান,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ মোল্লা প্রমুখ। 
অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন কমিটির সদস্য মেহের মামুন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

1

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

2

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

3

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

4

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

5

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

6

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

7

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

8

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

9

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

10

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

11

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

12

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

13

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

14

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

15

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

16

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ

17

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

18

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

19

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

20