মো.মেহেদী হাসান।।
মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলার মৎস্য চাষিদের সম্মাননা দিয়ে অনুপ্রাণিত করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। ভাঙ্গুড়া উপজেলায় দেশি মাছ চাষ করে সেরা মৎস্য চাষি সম্মাননা পেয়েছেন ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান শাহীন।
তিনি ভাঙ্গুড়া উপজেলায় আধুনিক পদ্ধতিতে দেশি মাছ চাষ করে সেরা মৎস্য চাষি সম্মাননা পেয়েছেন। সোমবার সকালে ভাঙ্গুড়া উপজেলার হল রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা সভাপতিত্বে শাহিন কে এই সম্মাননা প্রদান করেন।
শাহিনুর রহমান শাহীন বলেন, তিনি ২০০২ সাল থেকে ভাঙ্গুড়া তিন বিঘা জমিতে পাবদা চাষ করে আসছেন। এতে যেমন লাভ হয় তেমন লোকসানের সম্ভাবনা কম, পাশাপাশি পরিবেশের ক্ষতিও কম। ভাঙ্গুড়া উপজেলায় দীর্ঘদিন ধরে দেশি মাছ চাষ করে আসছিল। কিন্তু গত কয়েক বছর ধরে ভাইরাস, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারির কারনে চাষিরা বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর লবণ পানি জমিতে প্রবেশ করানোই পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এ কারণে ভাঙ্গুড়া মৎস্য অধিদপ্তরের পরিকল্পনায় আমি এই চাষ শুরু করি। যাতে করে আমাকে দেখে এই অঞ্চলের চাষিরা আরো অনুপ্রাণিত হয়। পাবদা ঘেরের আইলে আপনি মিশ্র সবজি চাষ করেও অতিরিক্ত আয় করতে পারবেন।
তিনি আরও বলেন, এখনও তার ১৫ বিঘা জমিতে গলদা ও বাগদা দেশি চাষ হচ্ছে। পর্যায়ক্রমে গলদা ও বাগদা চাষ কমিয়ে তিনি পাবদা চাষ বৃদ্ধির পরিকল্পনা নিচ্ছেন। যদিও গলদা ও বাগদা থেকে পাবদা চাষে লাভ কম। কিন্তু ঝুঁকি কম ও মিশ্র চাষ করে অতিরিক্ত আয় হওয়ায় লাভ কম হলেও কৃষকরা সেটি কাটিয়ে উঠতে পারবে।
ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, উপজেলা পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প এর আওতায় পাবদা চাষ প্রদর্শনী করা হয়। রাজনীতিবিদ হওয়ায় তরুণ ও যুব সমাজের কাছে ভাঙ্গুড়া উপজেলায় শাহিনের জনপ্রিয়তা আছে। তিনি মাছ চাষের সাথে জড়িত। এ কারণে তাকে দিয়ে আমরা প্রদর্শনীটি করিয়েছি। যাতে করে তাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। পরিবেশ ও ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের লোকসান কমিয়ে আনতে পাবদা চাষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই উপজেলা থেকে শাহিনুর রহমান শাহিন সহ আরও এক জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অপরদিকে সেরা মৎস্য চাষী সম্মাননা পাওয়াত ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান শাহীন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নেতৃবৃন্দ। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ভাঙ্গুড়া প্রশাসন ও মৎস্য অধিদপ্তরকে।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা, মুন্ডুতোষ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা সহ অনেক নেতা কর্মিরা।
মন্তব্য করুন