জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

সুমন আহমদ খান 

 সিলেট ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। তারা দাবি করেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আজাদির সংগ্রাম অব্যাহত থাকবে। বক্তারা দ্রুত খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১) দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা।
২) তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা।
৩) সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে সক্রিয় আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা এবং এই হত্যাকাণ্ডের দায় নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগ।
সমাবেশে ইনকিলাব মঞ্চ সিলেটের মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন  লিডিং ইউনিভার্সিটির শিক্ষক জিয়াদুল ইসলাম মনি, আপ বাংলাদেশ সিলেটের রিয়াজ উদ্দিন মিরাজ, রেদ্বওয়ান, ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক শোয়েব আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।



 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

1

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

2

মহাদেবপুরে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর

3

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

4

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

5

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

6

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

7

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

8

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

9

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

10

কালাই আঁওড়া উচ্চ বিদ্যালয়ে ফাজিল পাসের আগেই শিক্ষক, স্ত্রীও

11

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

12

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

13

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

14

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

15

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

16

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

17

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

18

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

19

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

20