জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক রানা মারাত্মক আহত

ইব্রাহিম বাদশা


চট্টগ্রামের মিরসরাই পৌর বাজারে বিএসআরএম কারখানার স্ক্র্যাপবাহী একটি ড্রাম ট্রাকের বেপরোয়া গতির বলি হয়েছেন সাংবাদিক আব্দুল মান্নান রানা। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার দুই পা মারাত্মকভাবে থেঁতলে গিয়ে সড়কে পড়ে যায়। আহত আব্দুল মান্নান রানা মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং দৈনিক জনতা’র মিরসরাই প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় সাংবাদিক রানা পৌর বাজারের রোড ডিভাইডারের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পার হওয়ার জন্য ডিভাইডার ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই মুহূর্তে বিএসআরএম-এর স্ক্র্যাপ বহনকারী ড্রাম ট্রাকটি তাকে সরাসরি চাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, ওই সময় পুরো রাস্তা ফাঁকা ছিল, তারপরও ডিভাইডারের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এমন দুর্ঘটনা অত্যন্ত রহস্যজনক। 

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান, তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

 দুর্ঘটনার বিষয়ে মিরসরাইয়ে অবস্থিত বিএসআরএম প্রতিষ্ঠানের অ্যাডমিন দেলোয়ার হোসেন মোল্লা জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। স্ক্র্যাপবাহী গাড়িগুলো মূলত থার্ড পার্টির মাধ্যমে পরিচালিত হলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আহত সাংবাদিকের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ জাকারিয়া জানান, মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং এই ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

একজন কর্মরত সাংবাদিকের ওপর বিএসআরএম-এর ঘাতক ট্রাকের এমন নির্মমতায় স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


 


 
 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

1

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

2

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

3

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

4

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

5

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

6

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

7

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

8

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

9

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

10

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

11

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

12

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

13

জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শ

14

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

15

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

16

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

17

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

18

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

19

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

20