জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

মিহির 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর জ্ঞান ও সৃজনশীলতার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য
অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আট দিনব্যাপী ‘বই উৎসব-২০২৫’। কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং আশফিয়া লাইব্রেরি খুলনার এর সহযোগিতায় ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের প্রাঙ্গণে আয়োজিত এই বই উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর
প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বই হলো মানুষের এক পরম বন্ধু এবং জ্ঞানের অফুরন্ত উৎস।
এই বই উৎসব শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং মননশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি বইমেলার সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের মেলায় এসে পছন্দের বই সংগ্রহ করার আহ্বান জানান। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থাগুলোর সুবিশাল বইয়ের সমাহার রাখা হয়েছে, যেখানে বিভিন্ন ঘরানার বই পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বই উৎসব চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

1

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

2

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

3

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

4

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

5

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

6

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

7

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

8

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

9

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

10

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

11

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

12

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

13

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

14

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

15

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

16

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

17

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

18

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

19

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

20