জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

 উওম দাস 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফ ম মমতাজ উদ্দীন রেনু।

অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ রাশেদুল হক।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক এসোসিয়েশনের নেতা মোঃ শহীদুল আমিন, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক তারা মিয়া, আলতাফ হোসেন, জাহিদুল হক, রিটু প্রমুখ। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি উৎসাহমূলক বক্তব্য রাখেন। তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড। আর সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা। শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশ ও শরীর গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। পরিবারের শিক্ষার পরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকে ধারণ করে। সবাইকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠার জন্য শৃঙ্খলা, সময়জ্ঞান ও নিয়মানুবর্তিতার প্রতি খেয়াল রাখতে হবে। 

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সজ্জিত মাঠে সুশৃঙ্খল সমাবেশে মিলিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে। উদ্বোধনী পর্বে উপস্থিত অতিথিদের সাথে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিশেষ ভাবে মশাল প্রজ্বলন করা হয়। প্রথম দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সমাপনী দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

1

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

4

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

5

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

6

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

7

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

8

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

9

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

10

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

11

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

12

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

13

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

14

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

15

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

16

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

17

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

18

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

19

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

20