জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

মোঃ রনি ইসলাম
নওগাঁর মান্দায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, মান্দা উপজেলার যৌথ উদ্যোগে "প্রতিভা খোঁজে২০২৫" শীর্ষক মধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে প্রতিভার খোঁজে রচনা প্রতিযোগিতায় পরীক্ষায় ৩৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে অত্র বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, বই ও কলম প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সদেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এবং নওগাঁ-৪ মান্দা আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম, কালিগ্রাম দৌডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান

শিক্ষক আনিছার রহমান প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, শিক্ষার্থীদের মনোবল বাড়াতে দেশপ্রেম, নৈতিক শিক্ষা, প্রযুক্তি দক্ষতা ও সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে মেধা-মানসে এগিয়ে নিতে "প্রতিভা খোঁজে২০২৫" কর্মসূচির মাধ্যমে উপজেলার মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের উৎসাহিত করা, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা বাড়ানো এবং সম্মাননার মাধ্যমে অনুপ্রাণিত করে আজকের শিক্ষার্থীকে আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার ভূমিকা রাখবে"।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

1

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

2

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

3

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

4

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

5

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

6

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

7

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

8

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

9

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

10

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

11

রাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

12

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

13

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

14

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

15

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

16

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

17

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

18

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

19

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

20