জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

 মোঃ শামীম হোসেন সাগর  

বগুড়ার ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ২ টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে শাহ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর প্রায় ১০ ঘন্টা আগে ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে একই উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাঁটা গ্রামের পল্লী চিকিৎসক মৃত আবুল হোসেনের তিন ছেলে সাইদুল ইসলাম, মাসুদ রানা ও সুইট রানার বাড়িতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই অগ্নিকান্ডে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

অপরদিকে গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে শাহ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গোয়ালঘর ভস্মীভূত হয়ে ৩টি গরুর আংশিক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২ টার সময় হঠাৎ করে পশ্চিম গুয়াডহরী গ্রামের শাহ আলীর গোয়াল ঘরে অগ্নিকান্ড ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় আগুন পাশের টিনশেড দুটি ঘরে ছড়িয়ে পড়ে। ডাক চিৎকারে আশেপাশের মানুষ টিউবয়েল ও পুকুরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভাতে সক্ষম হয়।

ধুনট ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মাছুদ পারভেজ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনে। পরে আমরা গিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

1

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

2

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

3

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

4

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

5

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

6

বাংলাদেশ প্রেসক্লাব,কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ-বার্ষিকী সম্মে

7

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

8

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

9

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

10

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

11

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

12

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

13

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

14

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

15

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

16

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

17

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

18

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

19

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

20