জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে এনজিওর নামে কোটি টাকার প্রতারণা: গ্রাহকের টাকা নিয়ে উধাও ৪ কর্মকর্তা

H.M Hamidur Islam।।


মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এবং গ্রামের আলো সংস্থা নামে দুটি এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। সংস্থাগুলোর মাধ্যমে শত শত গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সঞ্চয় ও ঋণ প্রকল্পের নামে টাকা আদায় করা হয়। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠান দুটি তাদের কার্যক্রম গুটিয়ে ফেলেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পালিয়ে গেছেন বলে অভিযোগ।
প্রতারণার সঙ্গে জড়িত চারজনের নাম উঠে এসেছে—জগন্নাথ চন্দ্র দাস, রজ্জব আলী, আলম হোসেন ও মোহাম্মদ আলী। অভিযোগ রয়েছে, তারা এলাকার সহজ-সরল মানুষকে উন্নয়নমূলক কাজ, লাভজনক বিনিয়োগ ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করে। কিছু গ্রাহক তাদের জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠান দুটির কার্যালয় বন্ধ রয়েছে। বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অনেকেই অভিযোগ করেছেন, অফিস বন্ধ হওয়ার আগে শেষ মুহূর্তেও তারা নতুন সঞ্চয় গ্রহণ করেছে।
একজন ভুক্তভোগী বলেন, “আমি নিজের সব জমির টাকা তুলে সঞ্চয় করি। এখন দেখি সব গেল। আমাদের তো পথে বসতে হবে।”
এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কয়েকটি মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মানিকগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এনজিও দুটি সরকারি কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত বিচার ও তাদের টাকাগুলো ফেরতের দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

1

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

2

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

3

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

4

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

5

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

6

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

7

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

8

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

9

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

10

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

11

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

12

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

13

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

14

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

15

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থা

16

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

17

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

18

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

19

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

20