জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও কিশোর গ্যাং

সুমন আহমদ খান 

 সাইবার অপরাধ ও কিশোর গ্যাং দমনকে সিলেট জেলার জন্য বড় দুটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, অনলাইন প্রতারণা, আর্থিক লেনদেনে জালিয়াতি এবং অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে পুলিশ।

তিনি জানান, সিলেট প্রবাসীবহুল এলাকা হওয়ায় প্রবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে এসপি বলেন, স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। শীতকালে অপরাধ প্রবণতা বৃদ্ধির বিষয়ে তিনি জানান, জেলায় ৩০টি চেকপোস্ট ও ৪৬টি মোবাইল টিম টহলে রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে এসপি আখতার উল আলম বলেন, গঠনমূলক সমালোচনা 

সবসময়ই স্বাগত, কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে তদন্তে দোষী না পাওয়া গেলে তার নাম বাদ দেওয়া হবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

1

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

2

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

3

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

4

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

5

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

6

হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

7

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

8

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

9

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

10

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

11

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

12

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

13

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

14

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

15

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্

16

ঝালকাঠিতে সার্জেন্ট হাসান কে পুলিশ লাইনে ক্লোজ করায় ঘুষ সাম্

17

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির

18

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

19

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

20