বেলায়েত হাওলাদার।।
মাদারীপুর জজ কোর্ট প্রাঙ্গণে দেশীয় অস্ত্র (কাডাইল) নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় রানা ফকির (২৮) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২৮আগস্ট) বেলা সাড়ে ১২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রানা ফকির জজ কোর্ট এলাকায় দেশীয় অস্ত্র কোমড়ে নিয়ে আতঙ্ক সৃষ্টি করতে শুরু করে। এসময় আশপাশের লোকজন ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলেন। পরে জনতার সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আটক রানা ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হবে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো অপরাধমূলক কার্যক্রমের জন্য অস্ত্র বহন করছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন