জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ গ্রেফতার-৩

মো. মাহে আলম মাহী 
ভোলার লালমোহনে অটোরিকশা চালক আবু বকর সিদ্দিক (৫১) হত্যাকাণ্ড ও ইজিবাইক ডাকাতির ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে ভোলা জেলা পুলিশ। এ ঘটনায় মূল হোতাসহ একটি আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় ভোলা জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা আসামিরা চরফ্যাশন পৌরসভা বাসস্ট্যান্ড থেকে লালমোহনের গজারিয়া বাজারে যাওয়ার কথা বলে ভিকটিম আবু বকর সিদ্দিকের ইজিবাইক ভাড়া নেয়। রাত সাড়ে ৯টার দিকে লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে ভিকটিমের বুকে আঘাত করে তাকে রাস্তায় ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে লালমোহন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরবর্তীতে নিহতের ছেলে বাদী হয়ে লালমোহন থানায় মামলা নং-০১ (তারিখ: ০১/০১/২০২৬) ধারা ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ জানুয়ারি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মূল আসামি মোঃ ইব্রাহিম (৩৬) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও দুই সহযোগী—মোঃ রাজা (৩২) ও কাজী তারেক (৩৫) কে গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বিশেষ করে মোঃ রাজার বিরুদ্ধে ঢাকা জেলার সাভার ও মোহাম্মদপুর থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পিসিপিআর পর্যালোচনায় উঠে এসেছে।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিং শেষে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার নিহতের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

1

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

2

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

3

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

4

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

5

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

6

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

7

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

8

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধ

9

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

10

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

11

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

12

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

13

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

14

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

15

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

16

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

17

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

18

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

19

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর

20