জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

সাব্বির হোসাইন আজিজ

 মাদারীপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার দুপুরের পরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ পেশায় ইলেকট্টিক মিস্ত্রি এবং একই এলাকার জবেদ শেখের ছেলে। অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহ রাজৈর উপজেলার বাজিতপুরের মাচ্চর গ্রামের মোস্তফা শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানায়, দুপুরে নিজঘরে কাজ করছিলেন ইলেকট্টিক মিস্ত্রি জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। পরে সজিব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সজিবকে ধাওয়া দিয়ে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
 এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে হত্যাকান্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি পুলিশ।

নিহতের আত্মীয় মীরজামাল সরদার বলেন, কি কারনে জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা সঠিক জানিনা। আমরা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী চাই।

জাহিদের মামা মোয়াজ্জেম মাতুব্বর বলেন, ঘরে কাজ করা অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে ভাগ্নে জাহিদকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ইলেকট্টিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক সজিব শেখ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার রহস্য উদঘাটকে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

1

নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন, গ্রীন সিটি গড়তে চাই

2

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

3

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

4

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

5

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

6

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

7

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

8

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

9

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাংশায় বিএনপির বিশাল র‌্যালি ও সম

10

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

11

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

12

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

13

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

14

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

15

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

16

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

17

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

18

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

19

তাঁর দুঃখ

20