জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসুস্থ

আব্দুল আলিম 

ঈশ্বরদীর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (ইপিজেড) এলাকার হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় কমপক্ষে ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কোম্পানির চতুর্থ তলায় দীর্ঘ সময় ধরে এয়ারকন্ডিশনার (এসি) বন্ধ থাকার কারণে কক্ষের ভেতরে অক্সিজেনের মাত্রা কমে যায়। এতে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব দেখা দিলে একে একে অনেক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় থাকা ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং আরও ২০ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানির অ্যাডমিন রাশিদুজ্জামান বলেন, “দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় কক্ষের অক্সিজেন লেভেল কমে যায়। এতে কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার পর অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে অজ্ঞান হয়ে যান।” তিনি আরও জানান, ঘটনার পরপরই দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা হয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য কারখানায় বায়ুচলাচলের ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় শ্রমিকরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

1

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

2

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

3

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

4

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

5

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

6

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

7

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

8

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

9

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম

10

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

11

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

12

মহান বিজয়ের মাস শুরু

13

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

14

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

15

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

16

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

17

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

18

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

19

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

20