জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতা মতবিনিময়

 

সঞ্জয় দেবনাথ  

মৌলভীবাজারের কমলগঞ্জে চা জনগোষ্ঠীর সাথে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধুর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাঠ ভর্তি হাজার হাজার চা শ্রমিকের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।

এসময় বক্তব্য আরো রাখেন চা শ্রমিক ও ইউপি সদস্য দীপালী রেলি, ইউপি সদস্য মালতী বুনার্জী, ইউপি সদস্য বীনা রাণী দেব, প্রদীপ শীল, রাধেশ্যাম বাড়ই, রিয়াজ আহমেদ, প্রদীপ পাল, মহসিন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন প্রমুখ।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুক, মৌলভীবাজার জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন, শ্রীমঙ্গল পৌর বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদসহ শ্রীমঙ্গল- কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী এবং প্রায় ১২ হাজার নারী পুরুষ চা শ্রমিক। 

প্রধান অতিথির বক্তব্য মহসিন মিয়া মধু বলেন, চা বাগান মালিক শ্রমিকের শান্তি ও সম্প্রতির প্রার্থী হিসেবে মৌলভীবাজার ৪ আসনে নির্বাচন করতে চাই। চা শিল্প টিকিয়ে রাখতে শ্রমিক ও মালিক এক পরিবার হিসেবেই কাজ করতে হবে। আপনারা পাশে আছেন বলেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও চোরাকারবারি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জকে শান্তিতে রাখতে হলে, আমাদের সম্প্রীতি অটুট রাখতে হলে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে। পাশাপাশি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের  ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মহসিন মিয়া মধু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

1

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

2

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

3

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

4

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

5

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

6

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

7

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

8

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

9

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

10

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

11

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

12

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

13

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

14

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

15

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

16

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

17

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

18

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

19

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

20