জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মোঃ মশিউর রহমান 
দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ হচ্ছে, মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। নারীর ক্ষমতায়ন ও পারিবারিক স্বচ্ছলতায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, “দেশীও জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি”—এই স্লোগান বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, সদর উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার।

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন বিভাগের উপপরিচালক ড. মাহফুজা খাতুন, জেলা ভেটেরিনারি সার্জন আশিকা আকবর তৃষা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ রাসেল।

উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৩০টি স্টল পরিদর্শন করেন। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

1

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

2

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

3

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

4

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

5

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

6

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

7

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

8

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

9

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

10

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

11

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

12

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

13

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

15

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

16

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

17

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

18

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

19

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

20