জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুল আলম হিরো

মাহফুজার রহমান।।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো। এছাড়াও তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তিনবারের আমলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মাগুরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর উপজেলা বিএনপির দুইবারের নির্বাচিত সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবিরসহ ভোটারদের সমর্থন আদায়ে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। আর ওই সম্ভাব্য প্রার্থীদের একজন বদরুল আলম হিরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। 

মাগুরা-১ আসন জাতীয় সংসদের ৯১ নং আসন। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে আসনটি গঠিত। যেখানে মোট ভোটার ৪ লাখ ৪'শ ৯১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৮'শ ৬৩ জন এবং নারী ভোটার ১ লাখ  ৯৯ হাজার ৬'শ ২৬ জন। এছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। 

বদরুল আলম হিরো বলেন, দীর্ঘ ৪৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  রাজনীতির সাথে জড়িত আছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকেছি। একের পর এক রাজনৈতিক মিথ্যা মামলার শিকার হয়েছি। বেশ কয়েকবার কারাবরণ করেছি। এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে ধানের শীষের প্রার্থী হতে মাঠে নেমেছি। আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে সঠিক মূল্যায়ন করবে এবং মনোনয়ন দেবে বলে আশা করছি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

1

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

2

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

3

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

4

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

5

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

6

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

7

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

8

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

9

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

10

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

11

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

12

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

13

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

14

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

15

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

16

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

17

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

18

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

19

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

20