আহমদ উল্লাহ।।
গত ২৫/০৮/২০২৫ ইং রোজ সোমবার দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউট কনফারেন্স হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের ফিল্ড ওয়ার্কের জন্য মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শন উপলক্ষে বিশেষ একাডেমিক লেকচারের আয়োজন করা হয়। লেকচারের টপিক ছিল“অবচেতন মন ও জীবনগঠন: মনোবিজ্ঞান, আধ্যাত্মিকতা ও প্রয়োগিক সম্ভাবনা”। লেকচারটি প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহিনুর রহমান।লেকচারটিতে তিনি অবচেতন মনের কার্যপ্রণালী, ব্যক্তিত্ব বিকাশে এর প্রভাব এবং মনোবিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার আন্তঃসম্পর্ক বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের বাস্তব জীবনে মনোবিজ্ঞানের প্রয়োগযোগ্যতা ও সম্ভাবনা সম্পর্কেও দিকনির্দেশনা দেন।
পরবর্তী পর্বে একটি কর্মশালারও আয়োজন করা হয়। কর্মশালার বিষয় ছিল “Workshop on Laughter Therapy”।
কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান। তিনি হাস্য-থেরাপির মনস্তাত্ত্বিক গুরুত্ব, মানসিক চাপ কমানো এবং ইতিবাচক জীবনযাপনে হাসির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতাও প্রদান করেন।
ড. শাহিনুর রহমান বলেন, “হাসি শুধু আনন্দের উৎস নয়, বরং এটি মানসিক সুস্থতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনের এক কার্যকর মাধ্যম।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুদূর মিশর থেকে অনলাইনে যুক্ত থেকে দিকনির্দেশনমূলক আলোচনা উপস্থাপন করেন নায়েব সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী ও দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউট এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, নানুপুর লায়িলা কবির কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব মেজবাউল আলম ভূইয়া, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ( শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সমাজ কল্যাণ সম্পাদক জনাব মহিউদ্দিন এনায়েত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্ট গবেষক ও সংস্কৃতিমনা মানুষ ।
মন্তব্য করুন