জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

আতিকুর রহমান
 বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (নোবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২ ডিসেম্বর ) বাদ যোহর  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় সাদা দল, ও ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন আজ সংকটাপন্ন। আমাদের সার্বভৌমত্বের জন্য, দেশরক্ষা ও স্বাধীনতা রক্ষার জন্য তাকে দরকার।তার জন্য সকলে দোয়া করবেন।"

নোবিপ্রবি সাদা দলের সদস্য সচিব ড. মো. জাহাঙ্গীর সরকার বলেন, সকল ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার প্রতি আমার আকুল আবেদন, দেশনেত্রী খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে দেন, জনগণের মাঝে ফিরিয়ে আনেন।দেশরক্ষায় যেন তিনি আবার কাজ করতে পারেন।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। আমেরিকা, যুক্তরাজ্য ও বাংলাদেশী  বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গত ২৭ নভেম্বর থেকে তিনি সিসিইউ তে চিকিৎসাধীন আছেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

1

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

2

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

3

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

4

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

5

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

6

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

7

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

8

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

9

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

10

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

11

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

12

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

13

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

14

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

15

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

16

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

17

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

18

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

19

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

20