জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মাইক্রোবাসের ধাক্কায় চন্দনাইশে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মোহাম্মদ এমদাদুল হক মনতাশির।।

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ পহর উদ্দীন (১৬)। এ ঘটনায় কুতুব উদ্দীন নামে নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আজ বাদে জুমা চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরস্থ দোহাজারী হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, দোহাজারী চাগাচর আস্তানা শরীফ এলাকার রহিম সিকদারের পুত্র পহর তার চাচাতো ভাই কুতুব উদ্দীনকে নিয়ে মোটরসাইকেলযোগে দেওয়ানস্থ একটি কমিউনিটি সেন্টারে বিয়েতে যাচ্ছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি দোহাজারী হাইস্কুলের সামনে পৌছলে বিপরীতমুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসের ধাক্কায় দুইজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে পহর উদ্দীন মারা যায়। অপর আহত কুতুব উদ্দীনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

1

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

2

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

3

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

4

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

5

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

6

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

7

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

8

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

9

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

10

বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

11

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

12

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

13

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

14

মাদক

15

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

16

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

17

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

18

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

19

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদ

20