জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

তাজ মাহমুদ
২৭ অক্টোবর, ২০২৫ ইং সোমবার সকাল ১১ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু সরকারি মডেল কলেজে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোর্শেদ  এসপিপি, পিএসসি। 
এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওছমান গণি ও সঞ্চালনা করেন বাংলা প্রভাষক খন্দকার হাসান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশশরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমদ ও মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা। এছাড়াও বক্তব্য রাখেন লংগদু সরকারি মডেল কলেজের সহকারি অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক মোঃ হারুনুর রশিদ, নুর মোহাম্মাদ, অমিত কুমার দাশ, এবং মোঃ মহসীন আলী।
দ্বাদশ বর্ষের শিক্ষার্থীদের পক্ষ হতে নবীনদের উদ্দেশ্যে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিনথুয়ারা জাহান শান্তা, নেহেরুল আলম এবং নাজমুল হোসেন ভুইয়া।

সকালে কলেজ হলরুম সাজানো হয় রঙিন বেলুন, ব্যানার ও ফেস্টুনে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওছমান গণি, নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তোমাদের জীবনের নতুন অধ্যায় আজ শুরু হলো। এই কলেজ শুধু জ্ঞানের আলো নয়, মানুষ হয়ে ওঠার পাঠও দেয়। ভালো ফলাফল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন সততা, মানবিকতা ও দেশপ্রেম।’

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই রয়েছে সীমাহীন সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য দরকার অধ্যবসায়, শৃঙ্খলা ও দায়িত্ববোধ। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তারা যেন তাদের পাঠ্যবইয়ের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও নৈতিক শিক্ষার চর্চা করে, তাতেই গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ'। 

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের হাতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

1

সাড়াদেশের ন্যায় গাবতলীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর

2

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

3

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

4

দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন উপলক্ষে আনন্দ

5

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

6

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

7

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

8

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

9

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

10

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

11

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

12

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

13

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

14

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

15

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

16

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

17

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

18

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

19

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

20