জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার


সুলতান আল এনাম  
 
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং আমদানিকৃত ঔষধ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে ও সকালে সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  রাত আনুমানিক ১২ টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপি’র একটি চৌকস দল হাবিলদার মোঃমাইন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ৫৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের মো. তোতা মিয়ার ড্রাগন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টার দিকে সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। হাবিলদার মোঃ ইয়ার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৫৯/২-এস হতে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে জীবননগর পাড়া কাঁচা রাস্তার পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১০১০ পিস ভারতীয় ঔষধ (Dexamethasone Tablets এবং Cyproheptadine Hydrochloride Tablets) উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় অভিযানে উদ্ধারকৃত মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

1

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

2

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

3

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

4

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

5

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

6

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

7

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

8

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

9

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

10

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

11

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

12

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

13

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের

14

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

15

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

16

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

17

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

18

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

19

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

20