জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


এম আতিকুর রহমান
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সিপিএসসি বগুড়ার অভিযানে ৮ (আট) বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য ESkuf সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,
মোঃ রঞ্জু মিয়া (৪৪), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-ভাবনচুর, ইউপি-১নং গোলমুন্ডা, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ বোতল ESkuf, ১টি বাটন মোবাইল ফোন ও ১টি সিমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ (এটিসি) জানান।

“র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

1

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

2

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

3

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

4

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

5

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

6

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

7

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

8

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

9

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

10

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

11

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

12

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

13

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

14

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

15

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

16

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার

17

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

18

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

19

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

20