জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

এসএম শাহাদাত  
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২নং মৌতলা ইউনিয়ন শাখায় নবগঠিত কমিটিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, ত্যাগী, নির্যাতিত,নাশকতা মামলার আসামী ও কারাবরণকারী বিএনপি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ত্যাগী নেতাকর্মীরা সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত বিএনপির নেতৃবৃন্দর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আজম ও আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোফাজ্জল হোসেন পলাশ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক শেখ মজিদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তহিনুর ইসলাম, সাবেক নেতা কাজী মইনুল ইসলাম ময়না, ফজলুর রহমান, বিএনপি নেতা জহরুল হক খোকন, মহসিন গাজী, সাইদুল ইসলাম, হেকমত আলী, কাজী আব্দুর রহিম, শামসুল বিশ্বাস, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক হাসান ও আব্দুল লতিফ জাকির হোসেন প্রমুখ। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মী, সাবেক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুঃসময়ে থেকেও দলকে আগলে রেখেছেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন, জেল খেটেছেন— তাদের বাদ দিয়ে কিছু স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার লোকদের নিয়ে কমিটি গঠন করেছে। এটি দলের জন্য লজ্জাজনক ও আত্মঘাতী সিদ্ধান্ত। তারা আরও বলেন, “এই কমিটি আমরা মানি না, মানব না। যতক্ষণ পর্যন্ত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন না হবে, ততক্ষণ আন্দোলন চলবে। বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির প্রতি আহ্বান জানান— মৌতলা ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের দিয়ে পুনর্গঠন করতে।মানববন্ধন শেষে ত্যাগী নেতৃবৃন্দ বলেন, “আমরা দলকে ভালোবাসি, কিন্তু যারা আওয়ামী লীগ ও জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপিকে দুর্বল করতে চায়, তাদের মুখোশ আমরা জনগণের সামনে উন্মোচন করব।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

1

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

2

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

3

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

4

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

5

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

6

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

7

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

8

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

9

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

10

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

11

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জ

12

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

13

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

14

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

15

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

16

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

17

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

18

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

19

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

20