জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়ীর মৃত্যু

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল 
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হওয়া বনগাঁও গ্রামের ব্যবসায়ী ও চুনাপাথর আমদানিকারক মানিক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে তিনি হাসপাতালে মারা যান।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে ইছামতী বাজারে বনগাঁও ও লুবিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত পনের থেকে ষোল জন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে বনগাঁও গ্রামের ব্যবসায়ী মানিক মিয়াকে প্রথমে সিলেট এমএজি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে এবং তাদের রিমান্ড আবেদন করেছে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মানিক মিয়া ছিলেন এলাকার সৎ, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যবসায়ী। ব্যবসায়িক সততা, মানবিকতা ও সমাজসেবায় তাঁর অবদান ছিল অনন্য। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ মানিক মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

1

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

2

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

3

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

4

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

5

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

6

সাড়াদেশের ন্যায় গাবতলীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর

7

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

8

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

9

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

10

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

11

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

12

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

13

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

14

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

15

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

16

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

17

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

18

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

19

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

20