জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য প্রার্থনাস্থল

শাকিল  


শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী 
নারী শিক্ষায় তার মরহুমা দাদীর অবদানকে স্মরণীয় করে রাখতে নতুন একটি পদক্ষেপ নিলেন। আজ তিনি তার দাদীর নামে প্রতিষ্ঠিত চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজে ছাত্রীদের জন্য একটি সুসজ্জিত নামাজ ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক বিকাশের লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার বক্তব্যে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এবং ধর্মীয় অনুশাসন পালনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, "একটি প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য সুশিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক
 মূল্যবোধ অপরিহার্য। আমরা মনে করি, শিক্ষাঙ্গনকে শান্ত, নিরাপদ ও মূল্যবোধসম্পন্ন পরিবেশে পরিণত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। এই নামাজ ঘরটি ছাত্রীদের নিয়মিত প্রার্থনার পাশাপাশি তাদের মনে শান্তি ও মূল্যবোধের ভিত গড়ে তুলবে।"
স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষাবিদরা এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, এমন পদক্ষেপ কেবল ধর্মীয় শিক্ষার প্রসার নয়, বরং ছাত্রীদের মধ্যে উন্নত চারিত্রিক গুণাবলী সৃষ্টিতেও সহায়ক হবে, 
যা আগামী দিনে যোগ্য নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

1

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

2

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

3

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

4

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

5

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

6

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

7

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

8

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

9

রায়গঞ্জে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও খা

10

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

11

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

12

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

13

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

14

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

15

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

16

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

17

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

18

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

19

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

20