জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান পার্থের


মো. মাহে আলম মাহী

বিএনপির জোট সঙ্গী ও অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান এবং ভোলা-১ (সদর) আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তিনি সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। ভোলাকে দল-মত নির্বিশেষে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলা হিসেবে গড়ে তুলতে তিনি সকলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভোলা নতুন বাজারে বিজেপির কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে রাজনৈতিকভাবে আশ্রয় ও দায়িত্ব দিয়েছিলেন। সে সময় বিএনপি, বিজেপি এবং ভোলাবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
বিরোধীদলে থেকেও সংসদ, রাজপথ ও টেলিভিশন টকশোতে সক্রিয় ভূমিকা পালন করেছেন দাবি করে আন্দালিব রহমান পার্থ বলেন, “আমি আর ‘ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাঁটি’ স্লোগান চাই না। আমাদের স্লোগান হবে— ‘ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি’। আমরা মারামারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটের রাজনীতি চাই না।”
তিনি বলেন, ভোলাকে হয়তো সিঙ্গাপুর বানানো সম্ভব নয়, তবে আত্মীয়স্বজনের স্বার্থ নয়— সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তার রাজনীতির মূল লক্ষ্য। তার পরিবার কখনো দুর্নীতি বা অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না বলেও তিনি দাবি করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বে আবারও তাকে ভোলার মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এসময় তিনি বরিশাল–ভোলা সেতু নির্মাণ ও ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, “যদি আপনারা মনে করেন আমার চেয়ে যোগ্য কোনো প্রার্থী আছে, তাহলে তাকে জানান— আমি নিজেই গিয়ে তাকে ভোট দেব। আর যদি মনে করেন আমি ভোলাকে জাতীয় সংসদে যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারব, তাহলে দল-মত ভুলে আমার পাশে থাকুন।”
বিএনপির স্থানীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি মনোনয়নপ্রাপ্ত বিএনপি নেতা গোলাম নবী আলমগীরের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং বলেন, বিএনপি–বিজেপির ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকলেই ভোলায় শান্তিপূর্ণ রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
পথসভায় তিনি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য প্রার্থীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে তার কর্মীদের আইন নিজের হাতে না নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, “আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে ভোলার মানুষ নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারবে— এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি।”
পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।
এর আগে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্পিডবোটযোগে ভোলার খেয়াঘাটে পৌঁছালে হাজারো মানুষ ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। খেয়াঘাট থেকে ভোলা শহর পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

1

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

2

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

3

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

4

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

6

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

7

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

8

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের

9

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

10

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

11

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

12

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

13

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

14

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

15

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

16

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

17

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

18

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

19

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

20