মু:জাহিদুল ইসলাম শাকিল
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভেড়িবাঁধ উন্নয়ন নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান: হাসান মামুনের

গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরসহ আশপাশের এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ  উন্নয়ন প্রকল্পের কারণে স্থানীয়দের মাঝে উচ্ছেদ সংক্রান্ত একটি নোটিশ ঘিরে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
এক বিবৃতিতে তিনি বলেন, “আপনাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা হবে, ইনশাআল্লাহ। এই উন্নয়ন কাজ নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন এবং কোনো প্ররোচনায় পড়ে উস্কানিমূলক কোনো কার্যক্রমে লিপ্ত না হন—এই ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, এই উন্নয়ন কাজ যাতে জনস্বার্থের পরিপন্থী না হয়, সেদিকে নজর রাখা হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন এবং সমাধানে জন্য আমরা সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে পথ খুঁজে বের করবো। 
স্থানীয় জনগণ উন্নয়নের প্রয়োজনীয়তা মেনে নিলেও, অনেকেই সরাসরি উচ্ছেদের আশঙ্কায় পড়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট ব্যাখ্যার দাবি উঠেছে।

এই বিবৃতি স্থানীয় জনসাধারণের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

1

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

2

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

3

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

4

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

5

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

6

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

7

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শু

8

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

9

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

10

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

11

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

12

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

13

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

14

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

15

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

17

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

18

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

19

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

20