জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে কোরআন খতম ও দোয়া মাহফিল

  রায়হান উদ্দিন 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের উদ্যোগে কোরআনখানি, এতিমশিশুদের জন্য খাবার ও ছাগল, বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সাদকা হিসেবে একটি করে ছাগল দান করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ৩ টায় বেনাপোলে জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসমিন এতিমখানায় এতিম শিশুদের জন্য দুটি ছাগল ও খাবার বিতরণ করা হয়। এরপর কোরআন খতম শেষে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বিশেষ দোয়া করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা-দীর্ঘায়ু কামনা দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য।

মাহফিলে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ–দপ্তর সম্পাদক সাইদুজ্জামানসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

1

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

2

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

3

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

4

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

5

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

6

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

7

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

8

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

9

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

10

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

11

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

12

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

13

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

14

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

15

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

16

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

17

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

18

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

19

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

20