জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিনাজপুর

 মোঃ মশিউর রহমান
দিনাজপুর, ৪ নভেম্বর ২০২৫ খ্রি.— দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান এর বদলি জনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। অনুষ্ঠানে তিনি বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন, “সিফাত-ই-রাব্বান পুলিশ বাহিনীর জন্য এক অনুপ্রেরণার নাম। তার নিষ্ঠা ও পেশাদারিত্ব জেলা পুলিশের কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখেছে।”
সভায় বক্তারা বিদায়ী কর্মকর্তার সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। একে অপরের সঙ্গে কাজ করার স্মৃতিতে উপস্থিত সবাই আবেগে আপ্লুত হন।
অনুষ্ঠানে জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন, যা পুরো অনুষ্ঠানে এক মর্যাদাপূর্ণ আবহ সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, জেলার সকল সার্কেল অফিসারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি সবার আন্তরিকতা, সম্মান ও একসঙ্গে কাজ করার স্মৃতিতে হয়ে উঠেছিল স্মরণীয় ও প্রেরণাদায়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

1

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

2

গোপালগঞ্জ জেলার -নৈয়ারবাড়ীতে ঐতিহ্যবাহী"শ্রী শ্রী কার্তিক মে

3

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

4

তাঁর দুঃখ

5

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

6

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

7

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

8

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

9

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

10

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

11

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

12

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

13

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

14

বৈচিত্র্যময় কর্মকাণ্ড

15

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

16

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিত

17

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

18

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

19

মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধা

20