জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

 মোঃ মশিউর রহমান

দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকার নামাপাড়া গ্রামে একটি সংঘবদ্ধ চক্র কর্তৃক পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের নামাপাড়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর মালিকানাধীন ২৬৯১ দাগের মোট ৪৪ শতক জমির মধ্যে ২২ শতক জমি দখলের উদ্দেশ্যে গত ২৩ ডিসেম্বর ভোর রাতে অভিযুক্তরা তৎপরতা চালায়। এ সময় তারা জমির সীমানা পিলার ভেঙে ও উপড়ে ফেলে, তারের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং সেখানে রোপণ করা বেশ কয়েকটি ফলজ গাছের চারা উপড়ে ও ভেঙে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর পৌর এলাকার নুরনগর ও নামাপাড়ার বাসিন্দা শাহ আলম, মহরম, মেরাব আলী, মশিউর রহমান ও হামিদুল্লাহসহ ১০ থেকে ১২ জনের একটি দল লাঠি–সোঁটা নিয়ে ভীতি সৃষ্টি করে নামাপাড়া প্রবেশপথ সড়কের পাশে অবস্থিত ওই পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালায়।
এ ঘটনায় ভুক্তভোগী গোলাম রব্বানী বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযোগকারী গোলাম রব্বানী বলেন, “জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে ২৩ ডিসেম্বর ভোর রাতে একটি সংঘবদ্ধ চক্র লাঠি–সোঁটা নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করে। তারা সীমানা পিলার ভেঙে, তারের বেড়া কেটে এবং ফলজ গাছের চারাগাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষতি করেছে।”
তিনি আরও বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
 
 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

1

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

2

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

3

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

4

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

5

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

6

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

7

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

8

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

9

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

10

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

11

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

12

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

13

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

14

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

15

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

16

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

17

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

18

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

19

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

20