জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা


আবু সায়েম

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা—বরেন্দ্র অঞ্চলে টেকসই কৃষির পথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ।
এ বিষয়ে নওগাঁর নিয়ামতপুরেও কৃষি বিভাগ কৃষকদের জন্য গম,ডাল,সরিষা চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করেই চলেছেন এবং উপজেলার ০৮ টি ইউনিয়নে কৃষি অফিস থেকে প্রয়োজনীয় বীজ,সার, কৃষকদের মাঝে বিতরণ করেছেন।
 এদিকে রাজশাহী জেলার গোদাগাড়ীতে SACP-RAINS প্রকল্পের অ্যানুয়াল আউটকাম 

সার্ভে পরিদর্শন সম্পন্ন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) বাস্তবায়নাধীন SACP-RAINS প্রকল্পের RAINS অংশের অ্যানুয়াল আউটকাম সার্ভে-এর মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
সরকার বরেন্দ্র অঞ্চলের ৪ হাজার ৯১১টি মৌজাকে পানি সংকটাপন্ন ঘোষণা করে গেজেট জারি করেছে। এতে ভূগর্ভস্থ থেকে খাবার পানি ছাড়া অন্য কোনো কাজে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই প্রেক্ষাপটে বিকল্প সেচব্যবস্থা ও পানি-সাশ্রয়ী কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণে DAE যে উদ্যোগ নিয়েছে, RAINS প্রকল্প তারই বাস্তবায়ন অংশ।
পরিদর্শন দলের নেতৃত্ব দেন কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ফসল উইংয়ের প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ বাবুল মিঞা এবং যুগ্ম প্রধান (যুগ্মসচিব) ফেরদৌসী আখতার।
এসময় উপস্থিত ছিলেন—
রত্না শারমিন ঝরা, উপসচিব
প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক
ডিপিডি আবু সায়েম জুলকারনাইন
আরপিও মোঃ সাইফুল আলম, রাজশাহী অঞ্চল
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ
কৃষি সম্প্রসারণ অফিসার ও বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন টিমের সভাপতি ছিলেন ড. মোঃ আব্দুল মজিদ, এডিডি (পিপি), ডিএই, রাজশাহী।
পরিদর্শিত কার্যক্রম:
পরিদর্শন দলটি বরেন্দ্র অঞ্চলে টেকসই কৃষির বিকল্প কর্মধারা হিসেবে নিম্নোক্ত প্রকল্প কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করেনঃ
গ্রাসরুট সার্ভিস আউটলেট (তৃণমূল কৃষক সেবা কেন্দ্র)
সোলার পাম্পের মাধ্যমে সেচ সুবিধা — ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর কার্যকর ব্যবস্থা
ওমেন এক্সক্লুসিভ মডেল ফার্মিং গ্রুপের ছাগল ফার্ম
বসতবাড়িতে উচ্চমূল্যের সবজি বাগান প্রতিষ্ঠা
ভার্মিকম্পোস্ট প্রদর্শনী — জৈবসার ব্যবহারে মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি
কৃষক-কৃষাণীদের অভিমত
উপকারভোগীরা জানান—
সোলার সেচ ব্যবস্থায় সাশ্রয়ী কৃষি উৎপাদন সম্ভব হচ্ছে
জৈবসার ব্যবহারে মাটির উর্বরতা ও পানি ধারণক্ষমতা বাড়ছে,
নারী কৃষকরা ছাগল পালন ও সবজি উৎপাদনে স্বাবলম্বী হচ্ছেন,
গৃহভিত্তিক সবজি বাগানে পুষ্টি ও আয়—উভয়ই নিশ্চিত হচ্ছে।
কর্মকর্তাদের মূল্যায়ন
উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন,
“ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা থাকায় বরেন্দ্র অঞ্চলে বিকল্প সেচব্যবস্থা এখন সময়ের দাবি। RAINS প্রকল্পের উদ্যোগসমূহ টেকসই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে এবং কৃষকদের অভিযোজন ক্ষমতা বাড়াচ্ছে।”
গোদাগাড়ীতে অনুষ্ঠিত পরিদর্শনে RAINS প্রকল্পের অগ্রগতির পাশাপাশি বরেন্দ্র অঞ্চলে পানি সংকট মোকাবিলা করে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যকর ভূমিকা
 স্পষ্ট হয়েছে। মাঠপর্যায়ে এসব উদ্যোগ ভবিষ্যতের কৃষিকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

1

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

2

মানিকগঞ্জের ‘হাজারী গুড়’: নামকরণ, ঐতিহ্য ও বাজার—চাহিদা থাক

3

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

4

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

5

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

6

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

7

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

8

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

9

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

10

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

11

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

12

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

13

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

14

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

15

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

16

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

17

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

18

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

19

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

20