জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে দুই যাত্রী নিহত ও একজন আহত

সেলিম হোসেন 

 

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে।
শনিবার সকাল সোয়া ৮টয় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে এ দুঘটনাটি ঘটে।
নিহতরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) এবং আহত একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে মিজু আহম্মেদ (২৪)। সিএনজি চালক পালিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে উল্লেখিত তিনজন যাত্রী নিয়ে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিল। প্রচন্ড কুয়াশায় ঢাকা ছিল সড়ক। সিএনজিটি আদমদীঘির বড়আখিড়া মোড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস সিএনজির পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত ও মিজু আহমেদ আহত হয়। খবর পেয়ে স্থানীয় জনতা ও আদমদীঘির ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান লাশের আত্মীয় স্বজনরা মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

1

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের

2

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

3

মহাদেবপুরে যৌথ বাহিনীর অভিযান

4

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

5

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

6

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

7

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

8

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

9

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

10

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

11

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

12

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

13

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

14

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

15

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

16

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

17

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

18

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

19

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

20