আবদুর রহিম ইসলাম রনি
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভুরুঙ্গামারীতে সুশৃঙ্খল পরিবেশে শুরু এইচএসসি ২০২৫ পরীক্ষা

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাতেও শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে উপজেলার দুটি কেন্দ্রে – ভুরুঙ্গামারী সরকারি কলেজ ও মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং প্রশ্নফাঁস-মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রশাসনের কঠোর নজরদারির ফলে কেন্দ্র এলাকায় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি অভিভাবকরাও বাইরে থেকেই অপেক্ষা করেছেন। কোনো শিক্ষার্থী সিট খোঁজার অজুহাতে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেনি।

পরীক্ষার শুরুর সময় ভুরুঙ্গামারী সরকারি কলেজ কেন্দ্রে সরেজমিনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় মহিলা কলেজ কেন্দ্রে দায়িত্বে ছিলেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে সক্রিয় ছিলেন।

মানবিক হেল্প ডেস্ক চালু করলো ছাত্রদল
পরীক্ষাকেন্দ্রের নিরাপদ দূরত্বে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ভুরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা কেন্দ্র থেকে প্রায় ২০০ গজ দূরে একটি হেল্প ডেস্ক চালু করেছে।

সেখানে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, স্কেল, বিশুদ্ধ খাবার পানি ও ওর‌স্যালাইন বিতরণ করা হচ্ছে। এই মানবিক কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রনি। সহযোগিতায় ছিলেন কলেজ ছাত্রদলের সদস্য মোঃ রাশেদ আল মাহমুদ এবং ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ছাত্রদল সদস্য আশিকুল ইসলাম আসিফ।

দৈনিক জনতা খবরকে দেয়া এক সাক্ষাৎকারে রনি বলেন,

“বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই উদ্যোগ নিয়েছি। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা কেন্দ্র থেকে দূরত্ব বজায় রেখে শুধুমাত্র পরীক্ষার্থীদের প্রবেশ ও বাহিরের সময় সহায়তা প্রদান করছি। পরীক্ষার পরিবেশে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা রেখেছি।”

শিক্ষার্থীদের মাঝে এ ধরনের মানবিক সহায়তা প্রশংসা কুড়িয়েছে অভিভাবকদের কাছেও। তারা মনে করেন, এমন উদ্যোগ তরুণদের সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

1

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

2

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

3

বকেয়া গ্যাস বিল নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগ

4

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

5

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

6

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

7

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

8

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

9

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

10

তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া

11

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

12

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

13

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

14

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

15

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

16

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

17

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

18

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

19

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

20